ছোট ভাইকে পিটিয়ে মেরে ফেলা সেই বড় ভাই আটক
নিল রতন বোরহানউদ্দিন প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ছালেম মুন্সিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে বড় ভাই নসু মুন্সি বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ৮ টায়ে পুলিশ ঘাতক বড় ভাইকে আটক করেন।
জানা গেছে, নিহত ছালেম মুন্সি ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর ৩ ছেলেও ১ মেয়ে রয়েছে। 
নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে জানান ভোলা প্রকাশকে জানান,
নিহত ছালেমের এ মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের মাতম বইছে।
বোরহানউদ্দিন থানার (ওসি) মো. মনির মিঞা ঘাতক বড় ভাই নসুকে আটকে করেছে বলে জানান।