• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শশীভূষণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

শাহাবুদ্দিন হাওলাদার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

শশীভূষণ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে শশীভূষণ থানার অফিসার ইনচার্জের অফিস রুমে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (৪নং বিট) জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার ওই ইউনিয়নের ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
এসময় ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, জঙ্গিবাদ, মাদক ,ইভটিজিং, শিশু নির্যাতন ,জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধ ও যেকোনো অপরাধ নির্মূলে জনসাধারণের সহযোগিতা একান্ত প্রয়োজন । আপনারা সহযোগিতা করলে শশীভূষণ থানার আওতাধীন সকল অপরাধ নির্মূল করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি