• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় পিকআপ গাড়িতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে নাচানাচি,২২ কিশোরকে সতর্ক এবং গাড়ি আটক

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা

ভোলার বোরহানউদ্দিনে ২১মার্চ(মঙ্গলবার) জনসাধারনের চলাচলে বিঘ্ন ঘটিয়ে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ০১টি পিকাপসহ ২২ জন এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মোঃ মনির হোসেন মিয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।
পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপার নির্দেশক্রমে তাদের অভিভাবকদের থানায় ডেকে মুচলেকা নিয়ে আটককৃতদের অভিভাবকের জিম্মায় প্রেরণ করা হয়। আটককৃত পিকাপ গাড়ীর নামে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,পুলিশ জনগনের বন্ধু,মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে সারাদেশের পুলিশ জনগণের সেবায় নিয়োজিত রয়েছে।


সাধারণ মানুষের বিরক্তির সৃষ্টি হয় এমন কোন কাজ বোরহানউদ্দিনে কেউ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সে যে দলেরই হোক ছাড় দেয়া হবে না।
এদিকে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম ,পূর্ব থেকেই জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান এবং যারা জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটে এমন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভোলা জেলা পুলিশের সকল ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।
তারই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন থানা পুলিশ পিকআপ গাড়িটিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি