• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

৬শ হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের নতুন কুরআন শরীফ দিলেন প্রবাসী আবুল কাশেম

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

ইয়ামিন হোসেন,ভোলা।

এতিম, গরীব অনেক ছাত্ররা হাফেজিয়া ও নুরানি মাদ্রাসায় পড়াশোনা করে। সবার পক্ষে নতুন কুরআন শরীফ কিনে পড়া সম্ভব হয় না। গরীব, এতিম ছাত্রদের কথা চিন্তা করে ৬শ শিক্ষার্থীর জন্য ৬শ জিল কুরআন শরীফ উপহার দিলেন সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম।
সদর উপজেলার দক্ষিণ দিঘলদী তোফায়েল আহমেদ এমপি এর বাড়ীর দরজায় হাফেজিয়া ও নুরানি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জাকির হোসাইন এর কাছে ২১০ জিল হস্তান্তর করেন ওই ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার জন্য। এছাড়া আলীনগর ইউনিয়নের হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের পক্ষে মাদ্রাসা বাজার আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়বুর রহমান কাশেমী ও শিক্ষা সচিব আলহাজ্ব মাওলানা ইয়াছিন নবীপুরীর কাছে ১৯০জিল হস্তান্তর করা এবং উত্তরদিঘলদী রাঢ়ীর হাট বাজার সংলগ্ম আল-মুত্বমাইন্নাহ্ নূরানি হাফেজিয়া মডেল মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে ২শ জিল বিভিন্ন মাদ্রাসায় উপহার দেওয়া হয়। এতিম ও গরীব ছাত্রদের জন্য একসাথে এতগুলো পবিত্র কুরআন শরীফ পেয়ে আনন্দিত হয়েছেন শিক্ষকও ছাত্ররা।
কুরআন শরীফ পেয়ে ছাত্র শিক্ষকরা বলেন আমরা প্রবাসী আবুল কাশেম ভাইয়ের জন্য মহান আল্লাহ্ কাছে দোয়া করি আল্লাহ্ যেন তাকে নেক হায়াত দান করেন এবং কুরআনের খেদমত করার মত তৌফিক দেন।
প্রবাসী আবুল কাশেম বলেন, আমি মহান আল্লাহ্ কে রাজি খুশি করার জন্য দান করি, প্রবাসে অনেক পরিশ্রমের মাধ্যমে হালাল উর্পাজন করি।সেখান থেকে কিছুটা দান করার চেষ্টা করি তবে কুরআন শরীফগুলো দান নয় উপহার দিয়েছি বলেও জানান তিনি। পর্যায়ক্রমে আরো উপহার দিবেন বলেও জানান আবুল কাশেম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি