• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলার রাজাপুরে চাঁদা দিতে অস্বীকার করায় পিটিয়ে ৪ জনকে আহত করার অভিযোগ।

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩




ভোলার রাজাপুরে চাঁদা দিতে অস্বীকার করায় পিটিয়ে ৪ জনকে আহত করার অভিযোগ

আশিকুর রহমান শান্তঃ
ভোলা প্রতিনিধি

ভোলার রাজাপুরে চাঁদা দিতে অস্বীকার করায় পিটিয়ে ৪ জনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে জাহাঙ্গীর গংদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর সুলতানী গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, আবু কালাম ব্যাপারী দীর্ঘ ২৫ বছর ধরে তার শ্বশুরের জমি বর্গা চাষ করে আসছিল। তার শশুর মেহেন্দিগঞ্জের বাসিন্দা হওয়ায় রামদাসপুরের জমিটি তার মেয়ের জামাইয়ের কাছে লগ্নি করেন। ওই লগ্নিকৃত জমিতে প্রতি বছরের ন্যায় এ বছর চাষাবাদ করতে গেলে স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর গংরা ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাদা দিতে অস্বীকার করায় জাহাঙ্গীর সরদার (৪৫) এর নেতৃত্বে মিরাজ (৪২), মোঃ মান্না ওরফে বেলাল (২৮), কয়ছয় আহমেদ কুট্টি সরদার (৫০) সহ একদল হামলাকারী দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে চাষী আবুল কালাম ব্যাপারী ও তার জমিতে চাষ দিতে যাওয়া পাওয়ার টিলারের ড্রাইভার মনির মাতাব্বরকে এলোপাথাড়ি মেরে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকার শুনে মনিরের মা খতেজা বেগম (৫৫) ও স্থানীয় বাসিন্দা সুজন ছুটে আসলে তাদের কে এলোপাথাড়ি মারধর করেন অভিযুক্ত জাহাঙ্গীর গংরা। খতেজা বেগমের পরনের কাপড় চোপড় ছিড়ে শ্লীলতাহানি করে তাদেরকে মেরে গুরুতর আহত করে জমিতে ফেলে রেখে জাহাঙ্গীর গংরা মনিরের পাওয়ার টিলার টি নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মনির মাতাব্বর বর্তমানে ভোলা সদর হাসপাতালের ৪০ নং বেডে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে সুজন ও খতেজা বেগম কে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর এর কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি এখন বক্তব্য দিমু না আমি মামলা করেছি না।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান এই বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ আসছে, তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি