• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলা সরকারি কলেজে নবীন বরণ উদযাপন।

NEWS ROOM / ২৩১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩




স্টাফ রিপোর্টারঃ

আনন্দঘন পরিবেশে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে ভোলা সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় কলেজ প্রাঙ্গন।


ভোলা সরকারি কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া’র সভাপতিত্বে ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক এ.বি.এম মজিবুর রহমানে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম গোলদার।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, বর্তমান অধ্যক্ষ মোঃ ইসরাফীল, ভোলা কলেজের উপাধ্যক্ষ মোঃ এনায়েত উল্যাহ, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উপাধ্যক্ষ এটিএম রেজাউল করিম ও ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভোলা সরকারি কলেজ এ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি