• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে ইয়াবা লেনদেনের সময় পুলিশের হানা, আটক দুই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ভোলার পরিচিত মুখ সুশান! প্রবাসীর ৭০ লাখ টাকা ও স্বর্ণ আত্মসাত! গোপনে তালাক দিয়ে তৃতীয় বিয়ে—বোরহানউদ্দিনে তাসলিমা কাণ্ডে তোলপাড় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, যুবক আটক অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে।

ভোলায় উন্নয়ন সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

 

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

“উন্নয়ন মহাসড়কে অপ্রতিরোদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা বাংলাদেশের ৮ টি বিভাগের ৫০ টি জেলায় ১০০ টি উন্নয়ন সম্পন্ন সড়ক এক যোগে উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ঘুইংগার হাট থেকে শুরু হয়ে চরপাতা ও দলিলখার হাট নিয়ে দৌলতখান পর্যন্ত ২৯ কোটি ৪৭ লাখ ৪৩ হাজার টাকা ব্যায়ে প্রায় সারে ১১ কিলোমিটার সড়ক সহ সারা দেশের মোট ২ হাজার কিলোমিটার সড়ক ও মহাসড়ক উদ্বোধন কালে প্রধানমন্ত্রী দেশবাসির উদ্দেশ্যে বলেন, “আপনাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার সড়কগুলোর উন্নয়ন কাজ করে চলার পথ সুগম করেছে। এখন সড়কগুলোর যত্ন করার দায়ীত্ব আপনাদের”।

বুধবার(২১ ডিসেম্বর) সকাল প্রায় ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধনকৃত ১০০টি সড়কের নাম ও স্থান তুলে ধরে বলেন,”যেখান থেকে মানুষ ঢাকায় আসতে ৮/৯ ঘন্টা লাগতো এখন সেখানে মাত্র ২/৩ ঘন্টায় ঢাকায় পৌঁছতে পারছে”। সরাসরি উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে মন্ত্রী পরিষদ সচিব এর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ‘২ হাজার কিলোমিটার মহাসড়ক উদ্বোধন, বিজয়ের মাসে নতুন প্রজ্জ্বলন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নকৃত সড়ক গণভবন থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধন শেষে ভোলা অংশের আয়োজিত অনুষ্ঠানের প্রধান হিসেবে বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী। ভোলা জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, ভোলা জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল আহসান ও দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তামিম আল ইয়ামিন এর সভাপতিত্বে ও বাঁধন তালুকদার এর উপস্থাপনায় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুসা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মোঃ ইউনুছ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উদ্বোধনকৃত ভোলার দৌলতখান উপজেলাধীন সারে ১১ কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছিলো অক্টোবর ২০২০ তারিখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি