• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় পা হারাতে বসেছে অসহায় নাজমা বেগম।

NEWS ROOM / ২১৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২




বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জের হাট বাজারের স্বাহা রোর্ডে ভোলা ফাম্মেসীর নজমুল আহসান বাবুল নামক পল্লিচিকিৎসকের ভুল চিকিৎসায় পা হারাতে বসেছে একই উনিয়নের ৮ নং ওয়ার্ডে বৈদ্দোরপোল বাজার এলাকায় রহমালেগ বাড়ির নুরজমার মেয়ে নাজমা বেগম (৩৫)।
বুধবার সকালে তার অবস্থা আশংকা জনক হলে ভুয়া ডাক্তারের বিচার দাবী করেন ভুক্তভোগী নাজমা বেগম।
তিনি ডান পায়ে একটু কালোদাগসহ এলার্জি রোগে ভুগিতেছিলেন। গত ০৮-১২-২০২২ ইং তারিখ থেকে বড় ডাক্তার পরিচয়ে ৭ দিনের মধ্যে সুস্থ্য হওয়ার প্রতিশ্রুতিতে ওই নারীকে ৪০ হাজার টাকা কন্টাকে চিকিৎসা করেন নাজমুল হাসান বাবুল। তার ভুল চিকিৎসায় নাজমা বেগমের ডান পাওটি আরো গুরুতর ফুলাসহ পচন ধরেছে। এতে প্রতিনিয়ত পায়ের যন্ত্রনা নিয়ে কাতরাচ্ছে নাজমা বেগম। ডাক্তার না হয়ে প্রেসক্রিপশনে ডাক্তার লিখে রুগীদেরকে ভুল চিকিৎসা করেন ভুয়া ডাক্তার নাজমুল হাসান বাবুল। এতে বিপদে পরতে হয় অসহায় অনেক রুগিদেরকে। বিষয়টি যেন দেখার কেউই নেই।


ভুয়া ডাক্তার নাজমুল আহসান বাবুলের বাড়ি একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত জলিলের ছেলে।
ভুক্তভোগী নাজমা বেগম বলেন, চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকুরী করতেন তিনি। গত ৫ -১২-২০২২ ইং তারিখ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন তিনি। তার ডান পায়ে একটু এলার্জির সমস্যাসহ একটু কালো দাগ দেখতে পেয়ে বিষয়টি দেখানোর জন্য কুঞ্জেরহাট বাজারে মের্সাস ভোলা ফার্মেসিতে যায়। সেখানে বড় ডাক্তার পরিচয়ে ডাক্তার লেখা প্রেসক্রিপশন দিখিয়ে ৭ দিনের মধ্যে পায়ের কালো দাগ ও এলার্জি ভালো করবে বলে ৪০ হাজার টাকা কন্টাকে চিকিৎসা করেন নাজমুল হাসান বাবুল । চিকিৎসা চলার ২য় দিন কন্টাকের ৪০ হাজার টাকা নেয় ভুয়া ডাক্তার নাজমুল আহসান বাবুল। গত ৭ দিনে প্রায় ১ শত ইঞ্জেকশন করেন তিনি। পরে তার ভুল চিকিৎসায় পায়ে পচন ধরেছে ও ব্যাপক ফুলে গেছে। এখন পুরো শরিল ফুলাসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। তার ভুল চিকিৎসায় তিনি মৃত্যু মুখে রয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ভুয়া ডাক্তার নাজমুল হাসান বাবুলের বিচার চাচ্ছেন ভুক্তভোগী নাজমা বেগম। অন্যদিকে মেসার্স ভোলা ফার্মেসির পল্লিচিকিৎসক নাজমুল হাসান বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চিকিৎসা করেছি। নাজমাকে দেখতে তার বাড়িতে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি