শিরোনাম
একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন

ভোলার চর সামাইয়া মধ্য রাতে হঠাৎ আগুন, বসতঘর পুড়ে ছাই

NEWS ROOM / ২০৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২



হাসনাইন আহমেদঃ

ভোলা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে একটি টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেরটার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের বিএনপি বাজার ২নং ওয়ার্ডে এলাকার নাছির উদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির খামারি নাছির উদ্দীনের পরিবারের লোকজন চুলায় রান্না শেষ করে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যান। রাত ২ টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে রান্না ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে তারা ঘর থেকে দ্রুত বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে ওই ঘরে থাকা খাট, আলমারি, ফ্রিজ সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অগ্নিকাণ্ডের শিকার নাছির উদ্দীনের পরিবার।

এলাকার মেম্বার ইউনুস বলে, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের মহিউদ্দিন মাতাব্বরকে বিষয়টি জানিয়েছি
নাছির উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন ভোলা ইসলামিক ব্যাংকে চাকরি করেন তিনি জানান,

ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাজ্জাক জানান, রাতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকান্ডের খবর শুনে ভোলা সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। পুলিশের পক্ষ থেকে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি