• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় হলি চাইল্ড একাডেমির শুভ উদ্বোধন।

NEWS ROOM / ১৭৫ বার ভিউ
আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২




মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ

দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রসার ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে ভোলার গাজীপুর রোডে হলি চাইল্ড একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১০ই ডিসেম্বর বিকালে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে হলি চাইল্ড একাডেমির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির ভোলা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে একাডেমির শুভ উদ্বোধন ঘোষনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভোলা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আব্বাস উদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তাহের, মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, ইভান তালুকদার, তানজিল হোসেন প্রমূখ।

দোয়া পরিবেশনা করেন মাওলানা মাহফুজুর রহমান।

এসময় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল মান্নান টুটুল, সহকারী শিক্ষক মেহেদী হাসান নোয়াব, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী ব্যক্তি, কোমলমতি শিক্ষার্থীসহ অভিভাবকগনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি