• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫ম শ্রেনীর ছাত্র নিহত

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২

লালমোহন (ভোলা) প্রতিনিধ ভোলা প্রকাশঃ

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাফিন (১১) নামে ৫ম শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফিন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। রাফিন বদরপুর ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মোঃ রোমান এর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদে খেলতে গেলে অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে।

এ বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি