• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

১৫ ই আগষ্টের হত্যাকারী ও তাদের দোসরদের বিচার চাই- পংকজ নাথ এমপি।

NEWS ROOM / ১৬৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩




সঞ্জয় গুহ বিশেষ  প্রতিনিধি মেহেন্দিগঞ্জ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, স্বাধীনতা বিরোধী, ১৫ ই আগষ্টের হত্যাকারী ও তাদের দোসরদের বিচার চাই। জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের অতি আদরের ছোট সন্তান,যে শুধু মাত্র স্নেহ মায়া মমতা আদর ভালোবাসার কাঙাল ছিলো,বুঝতোনা কোন কুটচালের রাজনীতি,অবুঝ শিশু সরল বিশ্বাসে বলেছিলো আমাকে মেরোনা,আমি মায়ের কাছে যাবো,তার সে আকুল আকুতি নর পিশাচ ঘাতকের এতোটুকু মন গলাতে পারেনি,পারেনি থামাতে নর পশুদের বেয়নেট বুলেট, নিমিষেই পুষ্পকলির মতো একটা নিষ্পাপ কচি হৃদয় শেষ করে দিলো, ধুলোয় লুটালো বিশ্ব মানবতা, প্রিয় রাসেল তোমাকে প্রানে মারতে পারে কিন্তু খুনীরা পারেনি তোমার অবিনাশী চেতনাকে হত্যা করতে,পারেনি বাঙালি হৃদয় থেকে মুছে দিতে, বাঙালি চেতনায় তুমি চির জাগরুক, চির অমর। রাসেল দিবস উপলক্ষে বুধবার সকালে সাংসদ পংকজ নাথ তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,শেষে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, মনির জমদ্দার, আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি