• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

হালুয়াঘাটের স্কুল ছাত্র শ্রাবণ স্ন্যালের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক হস্তান্তর

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২




স্টাফ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ময়মনসিংহের হালুয়াঘাটের কৃষক আরেং ও নীলিমা স্নালের পুত্র ১২ বছর বয়সী স্ন্যালের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা (১ লক্ষ ৯৪ হাজার টাকা) হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে (৬ আগস্ট ২০২২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এ আর্থিক হস্তান্তর করেন। এর আগে তাকে আরও ১ লক্ষ টাকা প্রদান করা হয়। এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদান হিসেবে শ্রাবণ স্লালকে মোট ২ লক্ষ ৯৪ হাজার টাকা নগত অর্থ হিসেবে দেয়া হয়েছে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা.পবিত্র কুমার দেবনাথ, হেমাটোলজি বিভাগের রেসিডেন্ট শিক্ষার্থী ডা. মিলি দে, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী, শ্রাবণ স্নালের মা নীলিমা স্নালের উপস্তিত ছিলেন।

প্রসঙ্গত, ময়মনসিংহের হালুয়াঘাটের আধিবাসী কৃষক আরেং ও নীলিমা স্নালের ১২ বছর বয়সী পুত্র ৭ম শ্রেণি পড়ুয়া শ্রাবণ স্ন্যাল হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে বিএসএমএমইউতে চিকিৎসাসেবা প্রদানের জন্য উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে নির্দেশ দেন। গত বছর ২৪ অক্টোবর জ্বর ও গলার ডানপাশে লসিকা গ্রন্থি’ফোলা নিয়ে শ্রাবণ স্ন্যালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে বিশ্বদ্যিালয়ের হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহের অধীনে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রাবণ স্নালের হজকিন্স লিম্ফোমা রোগ নির্ণয় করা হয়। গত ৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে প্রথম কেমোথেরাপি শুরু হয়। এ পর্যন্ত শ্রাবণ স্লালকে ৬ সাইকেল কেমোথেরাপি দেয়া হয়।

সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী। নিউজ: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি