• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সহ ৩ জন নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে মানববন্ধন ।।

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সহ ৩ জন নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে মানববন্ধন ।।

অনন্ত হাসান মাসুদ :ভোলা

ভোলার দৌলতখানে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ মার্চ) সকাল ১১টায় দৌলতখান উপজেলার বাংলাবাজার উপ-শহরে সড়ক অবরোধ করে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা নিরাপদ সড়ক চাই দাবীতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। এসময় সমাবেশে নিরাপদ সড়ক চাই,ও নিহতদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবী তুলে ধরেন মানববন্ধনে অংশকারীরা।

উল্লেখ্য: গত শুক্রবার (১৭ মার্চ) ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৪ নম্বর ওয়ার্ডে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাংলাবাজার হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়। এ ঘটনায় দৌলতখান থানায় পুলিশ বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে ঘাতক বাস চালক আল- আমিনকে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-দৌলতখান উপ‌জেলার উত্তর জয়নগর ইউ‌নিয়‌নের মাতাব্বর বা‌ড়ির কয়ছর মাতাব্বরের মেয়ে রিমা আক্তার (১৭) ও একই বা‌ড়ির জাহাঙ্গী‌রের মেয়ে শিখা (১৭) এবং একই গ্রা‌মের বা‌সিন্দা মো. আবুল কালাম (৫৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি