• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

শশীভূষণ থানায় কমেছে হয়রানি বেড়েছে সেবার মান ,আতংক ও ভয় ভুলে সেবাপ্রার্থীদের বন্ধু হয়ে উঠছে পুলিশ’

NEWS ROOM / ২৬২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

শাহাবুদ্দিন হাওলাদার,চরফ্যাশন ভোলা:

ভোলার শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী থানায় যোগদানের পরই পাল্টে গেছে শশীভূষণ থানার চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়; পুলিশ হয়ে উঠেছে জনগণের সেবক। এই মন্ত্রে উজ্জীবিত এখন পুরো থানা পুলিশের সকল সদস্যরা। ফলে সাধারণ মানুষের আতংক ও ভয় কেটেছে পুলিশের প্রতি। সেবা প্রাপ্তিদের লক্ষে পুলিশের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ কারণ ওসির রুমে ডুকতে লাগেনা কোনো অনুমতি ।

এতে পুলিশি হয়রানি থেকে সাধারণ মানুষের অনেকটাই মুক্তি মিলেছে। শুধু তাই নয়, শশীভূষণ সড়কগুলো দুর্ঘটনা ও যানজট মুক্ত রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ওসি মিজানুর রহমান পাটোয়ারী । তাঁর দক্ষ তদারকিতে পেশাদারিত্ব আসে মাঠ পর্যায়ের সদস্যদের মাঝেও।

জানা গেছে ৩০ সেপ্টেম্বর ২০২১ইং সালে শশীভূষণ থানায় যোগদানের পর হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। ন্যায় বিচারের মূলে পুলিশের নিরপেক্ষতা এবং সততা সকল দিক বিবেচনায় রেখেই সাহসী কিছু উদ্যোগ নেন ওসি মিজানুর রহমান পাটোয়ারী । সকল শক্তি-অপশক্তিকে উপেক্ষা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে দক্ষতার সঙ্গে কাজ করে শশীভূষণ থানা এলকার সাধারণ মানুষের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যেই শশীভূষণ থানার আওতায় সকল শ্রেণির মানুষের মন জয় করে নিয়েছেন এই পুলিশ অফিসার। শশীভূষণ থানা এলাকার যুবসমাজ যখন মাদকের ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। ওসি মিজানুর রহমান পাটোয়ারীর দূর-দর্শিতার ফলে প্রায়ই উদ্ধার হচ্ছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। আটক হচ্ছে মাদক ব্যবসায়ী-পাচারকারী এবং মাদকসেবীও বন্ধ হচ্ছে বাল্য বিবাহ।এছাড়াও শশীভূষণ থানা এলাকায় প্রায় ৮০% জুয়া বন্ধ হয়ে গেছে।জুয়ার আসামী থেকে রেহাই পায়নি চৌকিদার ও ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মীরাও।
তারই সুফল হিসেবে তার কর্ম-দক্ষতার গুনে তিন তিন বার ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি।যাহা থানা সৃষ্টি হওয়ার পর থেকে তারই এই সর্বপ্রথম অর্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি