• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

NEWS ROOM / ৬০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬




মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, বোরহানউদ্দিন উপজেলা শাখার আয়োজনে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রক্ষিত এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের বোরহানউদ্দিন পৌরসভা সভাপতি, বোরহানউদ্দিন উপজেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি, বোরহানউদ্দিন বাজারের শ্রীশ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের সহ-সভাপতি ও শ্রীশ্রী গৌর-নিতাই আশ্রমের কোষাধ্যক্ষ বিল্টু চন্দ্র দে-এর নেতৃত্বে বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন। তিনি জগন্নাথদেবের রথ টানার মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন।
এ সময় বিপুলসংখ্যক ভক্তবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো বোরহানউদ্দিন শহর উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, ভক্তিমূলক সঙ্গীত ও আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, বোরহানউদ্দিন বাজারের শ্রীশ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক নীল রতন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোরহানউদ্দিন উপজেলা শাখার প্রচার সম্পাদক অমল দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রথযাত্রা শেষে জগন্নাথদেবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় ঐতিহ্যকে সমুন্নত রাখতে প্রতিবছরের মতো এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি