শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে দিনে দুপুরে দু-র্ধ-র্ষ চুরি

NEWS ROOM / ৫৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬




নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে অবস্থিত কৃষ্ণ কালী মন্দিরে শুক্রবার (৩ জুলাই) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দিরের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত একজনকে বস্তার মধ্যে ভরে মালামাল নিয়ে যেতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দুপুরের দিকে মন্দিরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গজারিয়া বাজার কৃষ্ণ কালী মন্দিরের সভাপতি তনুময় পাল জানান, দুপুরের দিকে চুরির খবর পেয়ে মন্দিরে এসে দেখি আমাদের অনেক মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। আমরা সাথে সাথে আমাদের উপজেলার নেতৃবৃন্দ ও থানায় ঘটনাটি জানানোর পর তারা ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। সিসিটিভি ফুটেজ একজন অজ্ঞাত লোককে দেখা গেছে মালামাল নিয়ে যেতে। আমরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে থানায় অভিযোগ দাখিল করার প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, মন্দির থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। চুরি হওয়া মালামালের মধ্যে স্বর্ণ, পিতলের তৈরি বেশ কয়েকটি মূল্যবান বিগ্রহসহ অন্যান্য সামগ্রী রয়েছে।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ও লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মন্দির কমিটির সদস্যদের বলেছি থানায় অভিযোগ প্রদান করতে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি