• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

লালমোহনে ইঞ্জি: নোমানের আগমনে অশান্ত রাজনৈতিক মাঠ; জনমনে আতঙ্ক!

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি

ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আবু নোমানের আগমনে লালমোহন ও তজুমদ্দিনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে লালমোহনে আসেন ইঞ্জি: আবু নোমান হাওলাদার, তার সাথে ঢাকা থেকে প্রায় ৭ শতাধিক লোক আসে তাদের মধ্যে বেশির ভাগই বিএনপি, ডাকাত ও সন্ত্রাসী বাহিনী বলে অভিযোগ এলাকাবাসীর। ঢাকা থেকে এসে লালমোহনের বিভিন্ন স্থানে পথসভা করেন ইঞ্জিনিয়ার আবু নোমান।

পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ছিল ভোলা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের সমর্থক ও আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ২৮ তারিখে বিএনপির কর্মসূচি মোকাবেলায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন সংসদ সদস্য শাওন।

তবে এরই মধ্যে নোমান সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করার। এদিকে শান্ত পরিবেশ রাখতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

এবিষয়ে অভিযোগ করে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার বলেন, শান্ত লালমোহনে অশান্তি সৃষ্টি করতে ইঞ্জিনিয়ার নোমান ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে নোমানের নেতৃত্বে আমাদের আ: লীগের একটি অফিসে ভাঙচুর করে। রিজার্ভ লঞ্চে ঢাকা থেকে অস্ত্রসস্ত্র সহ লালমোহনে প্রবেশ করেন নোমান। তিনি আরও বলেন ভোলা-৩ আসনে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওনের বিকল্প কেউ নেই, এমপি শাওনের নেতৃত্বে লালমোহন ও তজুমউদ্দিনে ব্যাপক উন্নয়ন হয়েছে, শাওন ভাইয়ের সাজানো ফুলের বাগানে, একটি কুচক্রী মহল বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন বিএনপি জামাতের লোকজন নিয়ে এসে লালমোহন-তজুমদ্দিনে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে ইঞ্জি: নোমান, তিনি কোনদিন আওয়ামী লীগ করেননি উড়ে এসে জুড়ে বসতে কাউকে দেওয়া হবে না।

এবিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার নোমানের আগমনে আমরা আতঙ্কে আছি, নোমান সাহেব ঢাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী এসে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন।

এ বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার কে একাধিকবার ফোন করলেও প্রতিবেদকের ফোন তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার লালমহোন সার্কেল মোঃ বাবুল আকতার জানান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা দুই গ্রুপের সাথে কথা বলেছি দুই গ্রুপ দুইদিকে অবস্থান করছে, এক গ্রুপ মঙ্গল শিকদার ও অন্য গ্রুপ লালমোহন পৌরসভায় অবস্থান করছে। এখন পর্যন্ত কোন আইন-শৃঙ্খলার অবনতি ঘটেনি, অপীতিকর কোন ঘটনা আশঙ্কা দেখা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি