সঞ্জয় গুহ মেহেন্দিগঞ্জ বিশেষ প্রতিনিধিঃ
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর আমন্ত্রণে মেহেন্দিগঞ্জ উপজেলার নাব্যতা সংকট পরিদর্শন করেন নৌ পরিবহন কতৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। নাব্যতা সংকট পরিদর্শনকালে সাংসদ পংকজ নাথ বলেন, একটি দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ। এখান থেকে জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।
নাব্যতা সংকটের কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। উপজেলা নদীর নাব্যতা সংকট নিরসনে নদী ড্রেজিং এর মাধ্যমে নতুন চ্যানেল সৃষ্টিকরণের দাবি জানান পংকজ নাথ এমপি। আজ শুক্রবার বিকেলে মেহেন্দিগঞ্জের বিভিন্ন নদী পরিদর্শন করে নৌপরিবহন কতৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে জানান, নাব্যতা সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, ইউনিয়ন চেয়ারম্যান আবু রাশেদ মনি, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল জলিল, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি, মনির জমদ্দার, নাদিম মাহমুদ তালুকদার, আলী আব্দুল্লাহ দোলন, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী গুহ, বিভিন্ন ইউপি সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 