• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

মেহেন্দিগঞ্জে অটোচালকদের স্বেচ্ছাচারিতা,অ/তি/রি/ক্ত ভাড়া আদায়ে যাত্রীদের ক্ষোভ

NEWS ROOM / ১০১ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬



মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া ও নির্দেশনা উপেক্ষা করে অটোচালকদের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ যাত্রী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও নিম্ন আয়ের পরিবারগুলো।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত ভাড়া তালিকা থাকলেও অনেক অটোচালক তা মানছেন না। বিভিন্ন রুটে যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়, বাজারের দিন এবং সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা আরও বেড়ে যায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে চালকদের অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হতে হয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

সচেতন মহলের মতে, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ভাড়া তালিকা দৃশ্যমান স্থানে টানানো এবং অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা চালু করা প্রয়োজন। পাশাপাশি যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, সাধারণ মানুষের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করে নির্ধারিত ভাড়া বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।

উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগী যাত্রীরা বলেন, “নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। প্রশাসনের নির্দেশনা বাস্তবায়ন হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি