• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

মায়ের মতো ভালোবাসা

NEWS ROOM / ১৬৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মায়ের মতো ভালোবাসা
—- মোঃ মহিউদ্দিন
—–
ভোলা জেলার খাল-বিল
মাঠ- ঘাট প্রান্তর
আমায় হাতছানি দিয়ে ডাকে,
সকাল বিকাল হাঁটতে ইচ্ছে হয়
মেঘনা নদীর বাঁকে।

জন্মভূমির প্রতি প্রীতি নয়
যেন প্রকৃতির রূপ দেখার নেশা
এ যেন জন্মভূমি নয়
মা – সন্তানের ভালোবাসা।

বর্ষায় রূপালী ইলিশ
এর অমৃত স্বাদ,
মেঘনার পাড়ে বসে
সূর্য অস্ত দেখা
অথবা সোনালী প্রভাত।

সবুজ শ্যামল সোনালী মাঠের ধান
দুচোখ শান্ত- সিক্ত হয়
জুড়িয়ে যায় প্রাণ।

সন্ধ্যা বেলায় পাখির ঝাঁক
উড়ে চারিধার,
নিড়ে ফিরছে উড়ন্ত পাখির
ডানা দেখতে চমৎকার।
ঐ গ্রামে ফিরে যেতে
মন যে চায় বার বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি