• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

মনপুরায় পুলিশের অভিযানে ইউপি সদস্য  যুবলীগ নেতা আটক

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

ভোলার মনপুরা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে দুপুর ২টার দিকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মো. কবির মেম্বার (হাবিবুর রহমান, ৪২)  তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৬ মার্চ মনপুরা উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মনপুরা থানায় মামলা হয়।

মামলার নম্বর: ০১, তারিখ ০৬/০৩/২০২৪ ইং, ধারা ১৪৩/১৫২/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোড।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন,

পুলিশের ওপর হামলা মামলায় ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. কবির মেম্বারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি