• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

মনপুরায় কৃষি অফিস কর্তৃক দেশি ফলের মেলা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ আল-আমিন মুন্না মনপুরা প্রতিনিধি।

দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই। এই স্লোগান সামনে রেখে ভোলা মনপুরায় কৃষি অফিস কর্তৃক তিন দিনের দেশি ফলের মেলা, কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত মেলা, ১৯ জুন থেকে ২১ জুন ২০২৫ ইং পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ৩২ প্রজাতির দেশি ফল রাখা হয়। ফল গুলো হলো,আম,জাম,কাঁঠাল, ড্রাগন, কলা,ডালিম, সবেদা, কাউফল, পেয়ারা, আনারস, লটকন, জামরুল, মালটা, আশফল, আমরা, করমচা,লেবু, কামরাঙ্গা, আমলকি, খেজুর, তাল, পেঁপে, জাম্বুরা, ডেউয়া, চালতা, গাব, নারিকেল ইত্যাদি। দেশি ফল মেলা চলাকালীন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন এসে বিভিন্ন ফলের উপকারিতা সম্বন্ধে জানতে পারেন।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনপুরা উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান তাওহীদ,উপস্থিত ছিলেন উপ – সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাজমুল , উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাশেলসহ লীড ফার্মারগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন,আমাদের শরীরে বিভিন্ন প্রকারের ভিটামিনের অভাব থাকে কিন্তু আমরা যদি প্রতি দৈনিক দেশি ফল খাই সেগুলো থেকে ভিটামিনের অভাব পূরণ হবে।মেলায় আমন্ত্রিত মেহমানের উদ্দেশ্যে লিখন বনিক বলেন, আমরা বেশি বেশি ফলের গাছ লাগাই এবং আমাদের পরিবারের ফলের চাহিদাগুলো পূরণ করি।

মনপুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ বলেন, আমরা মনপুরা উপজেলা কৃষি অফিস প্রতি বছর বিভিন্ন প্রকল্প থেকে, দেশি ফলের প্রদর্শনী, কিছু সংখ্যক বড় কৃষকদেরকে দিয়ে থাকি, যাদের বাগান বাড়ি আছে।
মোঃ আহসান তাওহীদ বলেন, আপনারা আপনাদের বসত বাড়ির আঙ্গিনায়, দেশি ফলের গাছ লাগাবেন,এতে করে আপনার নিজের পরিবারের ফলের চাহিদা এবং বেশি হলে বাজারও বিক্রি করে পরিবারের জন্য আয় উন্নতি করতে পারবেন।

লীট ফার্মার পার্থ বাবু বলেন আমার নিজের বাড়িতে অনেক প্রকারের ফলের গাছ রয়েছে যা আমি পরিবারের চাহিদা মিটানোর পর বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারি, তিনি আরো বলেন আজকে আমরা মেলাতে এসে খুবই আনন্দিত কারণ এ ধরনের মেলা থেকে আমরা বিভিন্ন ফলের গুনাগুন সম্বন্ধে জানতে পারি, মনপুরা লিড ফার্মারদের পক্ষ থেকে পার্থ বাবু বলেন, মনপুরা উপজেলা কৃষি অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের কে ধন্যবাদ জ্ঞাপন করছি।
উক্ত অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দুপুর ২ ঘটিকার সময় সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি