• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

ভোলা ২ আসনে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণায় মুখরিত।

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ :

ভোলা ২ আসনে নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে পাড়া মহল্লায়। নৌকার বিজয় নিশ্চিত করতে ভোলা ২ (দৌলতখান – বোরহানউদ্দিন) সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজম মুকুল প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার প্রার্থী আলহাজ্ব আলী আজম মুকুল বোরহানগঞ্জ বাজারে সোডাউন ও লিফলেট বিতরণ করে। এ সময় বোরহানগঞ্জ বাজারে তার সাথে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সোডাউনে অংশগ্রহণ করেন। তৃতীয় লিঙ্গের অর্ধ শতাধিক হিজড়া সম্প্রদায় নৌকা মার্কার পক্ষে লিফলেট বিতরণ মধ্য দিয়ে ভোট প্রার্থনা করেন।
নৌকার প্রার্থী আলী আজম মুকুলের পক্ষে কেন তারা ভোট চাইছে এমন প্রশ্নে তৃতীয় লিঙ্গের রুবি জানান, বাংলাদেশে তৃতীয় লিঙ্গের হিজরা গোষ্ঠী সেটা অবহেলিত রয়েছে। কিন্তু ভোলা ২ আসনে আলী আজম মুকুল এমপি থাকাকালীন সময় তাদেরকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা

স্থানীয় ভোটাররা মনে করেন, বিগত সময়ে আলী আজম মুকুল এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে মেঘনা ভাঙ্গন কবলিত এলাকায় সিসি ব্লক দ্বারা বেষ্টিত করে নদী ভাঙ্গা রোধে ব্যাপক ভূমিকা রেখেছে এমপি মুকুল। মাদক, সন্ত্রাস,ভূমিদস্য দমনে জিরো টলারেন্স ছিলেন তিনি। তার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে চান এখানকার ভোটাররা।

বোরহানগঞ্জ বাজারে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি নাগর হাওলাদার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি