• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশের বিশেষ টিম গঠন

NEWS ROOM / ১৯১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২




স্টাফ রিপোর্টার।।

ভোলা: ভোলায় মা ইলিশ রক্ষায় জেলা পুলিশ একটি বিশেষ (স্পেশাল) টিম গঠন করেছে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদারের নেতৃত্বে এ টিম সদর উপজেলা ইলিশায় বেশ কয়েকটি মাছ ঘাট পরিদর্শন করেন।

এসময় তিনি জেলে, আড়তদার, ঘাট মহাজন ও ইলিশ শিকারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের দেয়া ২২ দিনের নিষেধাজ্ঞা মানার জন্য দিক-নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ভোলা জেলা পুলিশ সুপার একটি বিশেষ টিম গঠন করেছে। জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের যে অভায়ারণ্য সেখানে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের পাশাপাশি এ টিম মা ইলিশ রক্ষায় কাজ করবে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোন জেলে মা ইলিশ শিকার করছে কিনা এ নিয়ে বিশেষ টিম তথ্য সংগ্রহ করবে। কোন জেলে যাতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছের অভায়ারণ্যে মা ইলিশ শিকার করতে না পারে সেদিকে এ টিম কার্যকরী পদক্ষেপ গ্রহন করবে।

এসময় তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে অভিযানের কয়েকদিন পরেই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করত। কিন্তু এবার ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী একেবারেই জেলে শূন্য। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে কার্যকরী ভূমিকা পালন করতেছে। আমরা জেলা পুলিশ আশা করছি, এখন মেঘনা ও তেঁতুলিয়া নদী যে পরিস্থিতিতে রয়েছে তা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত থাকবে। এবং বিশেষ টিমের দেয়া তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি