• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না? উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। সালমান শাহ’র ম’র’দে’হ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত বিদ্যুৎ সমস্যার সমাধান চান ভোলাবাসী ভোলার ৩৪.৫ মেগাওয়াট রেন্টাল পাওয়ার মেশিন চালু হবে কবে? ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল বিশ্ব বাবা দিবস আজ কোনো পিতা-মাতার স্থান যেন না হয় বৃদ্ধাশ্রম। ভোলায় হামের পর এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু রাজকীয় মননের মানুষ ইউছুফ দারোগা আর নেই মনপুরায় জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার টাকা।।

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয় নবীন বরণ অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৩৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে প্রতিষ্ঠিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ছাত্র ছাত্রীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ০১ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউনিয়নের পর পর তিন বারের সফল ও জনপ্রিয় চেয়ারম্যান, এবং এ প্রতিষ্ঠানের সাবেক সভাপতি বশির আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেসবাহউদ্দিন (নবীন), পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুল ইসলাম (সেলিম),আব্দুল মান্নান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি সহকারি শিক্ষক মোঃ ইব্রাহীম খলীল, আলীনগরে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা মোঃ শাহিন সহ এলাকার ছাত্র ছাত্রীদের অভিভাবক ও অত্র এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অত্র কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মাঈন উদ্দিনের উপস্থাপানায় হাফেজ মোঃ আমিরের কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর কলেজের ইংরেজি শিক্ষক মোঃ মাকসুদুর রহমানের (তুহিন) শিক্ষাবান্ধব বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়ে একে একে আগত অতিথিদের বক্তব্য শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে বক্তব্য শেষ হয়। এরপর নবীন ছাত্র ছাত্রীরকে প্রধান অতিথির নিজস্ব তহবিল থেকে দেয়া ডাইরি ও কলেজের পক্ষ থেকে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণের করা হয়। পরে তাদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি