শিরোনাম
বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির

ভোলায় দোয়া ও মিলাদের মাধ্যমে ভোলার ইলিশায় উদ্বোধন হলো গাজীপুর হোটেল এন্ড রেস্তোরা।

NEWS ROOM / ১৮৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩




দোয়া মিলাদের মাধ্যমে ভোলার ইলিশায় উদ্বোধন হলো গাজীপুর হোটেল এন্ড রেস্তোরা

স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলার বন্দরনগরী হিসেবে পরিচিত ইলিশা লঞ্চঘাট সংলগ্ম এই প্রথম উন্নত মানের আবাসিক হোটেল এন্ড রেস্তোরা শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে ঝাঁকজমক ভাবে ঐতিহ্যবাহী ইউনিয়ন গাজীপুরের নামে এই হোটেল এন্ড রেস্তোরা উদ্বোধন করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন এর মালিকানাধীন হোটেল এন্ড রেস্তোরার প্রথম ও দ্বিতীয় তলায় রেস্তোরা এবং তৃতীয় তলায় আবাসিক হোটেল করা হয়।

গাজীপুর হোটেল এন্ড রেস্তোরার মালিক আক্তার হোসেন জানান, মেঘনায় বিলুপ্ত গাজীপুর ইউনিয়ন কে আগামী প্রজন্ম মনে রাখার জন্যই এ নামটি রাখা হয়েছে। মেঘনার তীরবর্তী এলাকায় মনোরম পরিবেশে, উন্নত মানের একটি রেস্তোরা এবং আবাসিক হোটেলের প্রয়োজন ছিলো। অনেক সময় দেখা যায় লঞ্চ ও ফেরির অপেক্ষায় অনেক যাত্রী এবং ঘুরতে আশা পর্যটকরা থাকার জায়গা না থাকলে বিপদে পড়েন। এই আবাসিক হোটেলটি উপকৃত হবে বলে জানান উদ্বোধনী অনুষ্ঠানে আশা আসা আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু,গাজীপুর হোটেল এন্ড রেস্তোরার সত্ত্বাধিকারী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহীন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, জেলা যুবলীগ নেতা মাইনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাখাওয়াত হোসেন, মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মফিজুল ইসলাম, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহিদ সরওয়ার্দীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি