• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় জব কোচিং Career Mentor’s এর ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭৭ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

শিক্ষানবিশ রিপোর্টার:

হতাশা থেকে মুক্তি পেতে চলেছে ভোলার চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। দেশের সরকারি, বেসরকারি চাকরি, বিসিএস, প্রাইমারী, ব্যাংক, নন ক্যাডার, এনএসআই ও শিক্ষক নিবন্ধন সহ সকল নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিতে ভোলায় গড়ে উঠেছে বিশেষ কোচিং Career Mentors’। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে তিন বিভাগে প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে ভোলা শহরের মাসুমা খানম স্কুল ক্যাম্পাসে চাকরি কোচিং Career Mentors’ আয়োজন করেছে প্রাইমারী চাকরী পাওয়ার উপায় বিষয়ক ফ্রি সেমিনার ও নতুন ব্যাচের ওরিয়েন্টিশন ক্লাস। সেমিনারে চাকুরী প্রত্যাশী প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় সেমিনার ও ওরিন্টেশন ক্লাসের প্রধান আলোচক সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও Career Mentor’s এর পরিচালক মোহাম্মদ রোকনুজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাইমারিতে সফল হতে হলে পূর্বের প্রশ্ন এনালাইসিস করে ধারাবাহিকভাবে পড়তে হবে এবং ইংরেজি ও গণিতে পারদর্শী হতে হবে। বিশেষ আলোচক সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, Career Mentors’ ভোলার চাকুরী প্রত্যাশীদের জন্য এক আস্থার প্রতিষ্ঠান। গত বছর ৬ই জুন প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ লিখিত পরিক্ষায় ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ হয়। পরে একই বছর ১৪ই ডিসেম্বর প্রকাশিত হওয়া চুড়ান্ত ফলাফলে এই কোচিং থেকে ২৭জন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করে। যা ভোলায় এককভাবে কোনো জব কোচিং সেন্টার থেকে সর্বোচ্চ। তোমরা কোচিংএর পরিচালক রোকন স্যারের গাইডলাইন মেনে চলো, আমি আশা করি সফল হবেই। এছাড়াও অতিথি আলোক হিসেবে ছিলেন Career Mentor’s থেকে সদ্য চাকুরী প্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থী, ভোলা জেলা হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর ননী রায়, দক্ষিন মধ্য চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নন্দিতা দাস, ১৮৪ নং উত্তর চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ বেগম ও ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইন্সট্রাক্টর বেল্লাল নাফিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি