• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ভোলার মদনপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ ৩ সন্ত্রাসীকে আটক করেছেন কোস্টগার্ড

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মোঃ হাসনাইন আহামেদ, ভোলা।। ভোলায় কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমান হাতবোমা ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাত ৫ ঘটিকায় ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১০ টায় কোষ্টগার্ড দক্ষিন জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো.রিপাত আহমেদ (স্টাফ অফিসার অপারেশন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দূর্ধর্ষ সন্ত্রাসী মফিজ মাল(৩৬),মামুন মাল(২২)এবং শামীম মাল(১৯) কে বেশকিছু দেশীয় অস্ত্র ও ১০ টি হাতবোমা এবং ১ টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়।

কোষ্টগার্ড আরো জানায়,আটককৃত সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিল।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

জনগণের জানমাল নিরাপত্তায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি