• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন

ভোলার বাংলাবাজারে হেলমেট পরিধান নিশ্চিতে ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩




অনন্ত হাসান মাসুদঃ

“ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি ” এই প্রতিপাদ্যে সড়কের দুর্ঘটনা এড়াতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার বাংলাবাজারে হেলমেট পরিধান নিশ্চিতে করতে ট্রাফিক জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা, ভোলা এর আয়োজনে রবিবার (২১ মার্চ) এ জনসচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম ।

ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, সড়কে দুর্ঘটনা রোধে আপনাদের সচেতনতা জরুরী। তাই মোটরসাইকেল চালকগণ অবশ্যই মাথায় হেলমেট পরিধান করবেন। অন্যথায় জননিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, ভোলা, চালক-শ্রমিক সহ প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি