• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ভোলার দক্ষিণ দিঘলদীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমির গাছ কেটে দখলের অভিযোগ

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমির গাছ কেটে সেই জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক ডাকাতি ও চুরি মামলার আসামি আলোচিত বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল এর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মান্নান খানের মেয়ে নুরজাহান, কহেনুর বেগম, শাহনুর, মাহেনুর বেগমেরা তাদের বাবার ওয়ারিস সুত্রে ৫০ শতাংশ জমি প্রাপ্ত হয়। দীর্ঘদিন যাবত তারা সেই জমি ভোগ করে আসছেন। হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতার পর পরিবর্তন হলে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল এলাকায় এসে সেই জমির গাছ-গাছালি কেটে উক্ত জমি নিজ দখলে নেওয়ার জন্য পায়তারা চালাচ্ছে। খবর পেয়ে জমির মালিকরা জমির কাছে আসতে চাইলে তাদেরকে বোমা বাবুল হত্যার হুমকি দেন। প্রাণনাশের হুমকি পেয়ে জমির মালিকরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযুক্ত বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কোরালিয়া গ্রামের মৃত মোজাফর হাওলাদারের ছেলে।

মোঃ জুয়েল অভিযোগ করে বলেন, আমর মা ও খালাদের ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তি বণ্টন হওয়ার পর আমি উক্ত জমিতে বিভিন্ন প্রকার ফল ফলাদি গাছ লাগিয়েছি। দীর্ঘদিন যাবত আমরা এই জমি ভোগ করে আসছি। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় ভূমিদস্য ও অস্ত্র ব্যবসায়ী বাবুল হাওলাদার ওরফে বোমা বাবুল আমাদের ভোগ দখলীয় জমিতে ঢুকে গাছ গাছালি কেটে নিয়ে যায়। আমার পরিবার বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি দেয়।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এই জমি নুরজাহান বেগম গংদের ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তি। দীর্ঘদিন যাবত এই জমি তারা গাছ গাছালি লাগিয়ে ভোগ দখলে আছেন। কিন্তু হঠাৎ সরকার পতনের পর বাবুল ওরফে বোমা বাবুল ওই জমির গাছ গাছালি কেটে নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নুরজাহান বেগম গংরা বাবার ওয়ারিশ প্রাপ্ত সম্পত্তিতে গাছ গাছালি লাগিয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখলে আছেন । গত শুক্রবার ১৬ আগস্ট দুপুর ১২ টার সময় হঠাৎ করে বোমা বাবুল দলবল নিয়ে উক্ত সম্পত্তি থেকে গাছ গাছালি কাটিয়া নিয়ে যায়।

এ বিষয়ে উক্ত বাবুলের সাথে যোগাযোগ করতে চাইলে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি