• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় সাবেক মন্ত্রী ও মেয়র পিতা নাজিউর রহমান মঞ্জু’র ১৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া চাইলেন পার্থ

NEWS ROOM / ১৮৫ বার ভিউ
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫




ভোলা প্রতিনিধি , ভোলা প্রকাশ।।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র প্রতিষ্টাতা চেয়ারম্যান, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মরহুম নাতিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি)র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

রোববার (০৬ এপ্রিল) বিকালে ভোলা সদর উকিল পাড়াস্থ শান্ত নীড়ে নাজিউরের ১৭ তম মৃত্যু বার্ষিকীতে এ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে আমি অনেক কাছের থেকে দেখে উপলব্ধি করতে পেড়েছি। আল্লাহ তা আলা মানুষকে ধন সম্পত্তি আর সম্মান দিয়ে পৃথিবীতে পাঠায় জনগনের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য। আমি সন্তুষ্ট তিনি তা উপলব্ধি করতে পড়েছেন। এতো মানুষের ভালোবাসা তার ছদকায়ে জারিয়া। তার কোনো অহংকার ছিলোনা। আজ তিনি বেঁচে নেই কিন্তু তার আদর্শ ও রাজনৈতিক দর্শন আমাকে অনুপ্রাণিত করে। কাল কেয়ামতের দিন বাবার সাথে যদি দেখা হয় তাহলে বলতে পারবো বাবা পৃথিবীতে তোমার নাম রেখেছি।

গত ১৭ বছর রাজনীতিতে আমরা অনেক কষ্ট করেছি, আগামীতে আমাদের একটি সূ-দিন আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেনো কেউ অহংকারী হয়ে না উঠি। পরে তিনি সকলের কাছে মরহুম নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

জেলা বিজেপি’র সভাপতি আমিনুল ইসলাম রতনের ও সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লার সার্বিক তত্ত্বাবধানে মৃত্যু বার্ষিকীতে উপস্থিত ছিলেন, মরহুমের তৃতীয় সন্তান ওয়াসিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাবেক বিচারপতি ফরিদ হোসেন, বিএনপি’র সাবেক জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, মফিজুল ইসলাম মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগন।

মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মা’ রেবা রহমানকে সাথে নিয়ে স্ব-পরিবারে শনিবার দুপুরে ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় আসেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি