• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় যৌথ অভিযানে বিদেশী অস্ত্র, বিপুল মাদক ও নগদ টাকা সহ ৬ জন আটক

NEWS ROOM / ১৫৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫




মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

ভোলা সদর উপজেলায় কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশী অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং নগদ টাকা।

এ সময় ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, ১টি চায়নিজ কুড়াল, ১টি চাপাতি,১টি ডেগার,১টি হকি স্টিক,১টি খুর, ২টি দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ১৬৬ বোতল ফেনসিডিল ,৫ বোতল গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২টি ল্যাপটপ, ১টি পাসপোর্ট ,২টি পেনড্রাইভ,২টি ড্রাইভিং লাইসেন্স,নগদ টাকা ৪,৬২,০৬০ টাকাসহ ০৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জানুয়ারি মধ্যরাত ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া ও গুইঙ্গারহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইস ভোলার নেতৃত্বে পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মোঃ রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫),মোঃ লিটন (৫২), মোঃ মাহবুব (৩০), পারুল বেগম (৪০), তারা সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার দুপুর ২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত আহমেদ বলেন , বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের ও জব্দকৃত আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি