• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় মাঝ নদীতে আটকে পড়া লঞ্চ এমভি আল ওয়ালী-৪ ; ২৮৫ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড

NEWS ROOM / ১৬৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫




মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

ভোলায় মাঝ নদীতে ২৮৫ যাত্রী নিয়ে আটকে পড়া যাত্রীবাহী লঞ্চ এমভি আল ওয়ালী-৪ কে সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

সোমবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার আনুমানিক রাত ১১টায় ভোলার ইলিশা ঘাট হতে এমভি আলওয়ালী-৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ২৮৫ যাত্রী ও ৩৫ জন কর্মীসহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। আটকে পড়া যাত্রীবাহী লঞ্চের মাস্টার তাৎক্ষণিক ভাবে কোস্ট গার্ডের শরণাপন্ন হন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পূবালি-৫ নামক লঞ্চ মালিকের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে লঞ্চটিকে ডুবো চরে আটকে যাওয়া এমভি আল ওয়ালী-৪ লঞ্চের পাশে নিয়ে আসে এবং সাইড টোইং এর মাধ্যমে চর থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে। পরবর্তীতে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে।

তিনি আরও বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সমূহে প্রতিনিয়তই কোস্ট গার্ড এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি