• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
ভোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণিল কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ, ২০২৫ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভোলা জেলার গজনবী স্টেডিয়ামে সকাল ০৯:৩০ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
কুচকাওয়াজ এর সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও পায়রা অবমুক্ত করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, জেলা কারাগার, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, স্কাউট, সরকারি শিশু পরিবার (বালক বালিকা), ক্রিড়া ও সাস্কৃতিক সংগঠনসমূহ এবং শিশু কিশোর সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত কুচকাওয়াজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটগণ,জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি