• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলায় ভোলা জেলা প্রশাসনের বিশেষ অভিযানে চারটি নৌযানকে ৭০ হাজার টাকা জরিমানা

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪




সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলায় ভোলা জেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে একটি লঞ্চ, অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে দুটি বাল্কহেড এবং একটি স্পিডবোটকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের কার্যালয় সুত্রে জানা গেছে,৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নির্দেশে ভোলা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন এর তত্ত্বাবধায়নে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমতউল্লাহ।
অভিযানকালে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ক্রিস্টাল ক্রুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী দুটি বাল্কহেডে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে মোট ৪০ হাজার টাকা ও একটি স্পিডবোটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন,ঈদে ঘরমুখো মানুষের নৌপথে চলাচলে যাতে কোন প্রকার কষ্ট বা হয়রানী না হয় এর জন্য ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে,তিনি আরো বলেন,জনস্বার্থে
এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি