• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন শুভ নববর্ষ ১৪৩৩ শৈশবের অকৃত্রিম বাঙালিয়ানার দিনগুলি বোরহানউদ্দিনে বৈশাখী আনন্দে বর্ষবরণ, শোভাযাত্রায় মুখর উপজেলা চত্বর মা দ ক ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়তে লালমোহনে পুলিশ-জনতা সুধী সমাবেশ

ভোলায় বেদে সম্প্রদায়ের মাঝে মৎস্য কর্মকর্তার মোল্লা এমদাদুল্লাহ’র কম্বল বিতরণ।

NEWS ROOM / ১২৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩

আশিকুর রহমান শান্ত

ভোলা প্রতিনিধিঃ

শৈত্যপ্রবাহে কাবু ভোলা জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ ও নদীতে ভাসমান যাযাবর বেদে সম্প্রদায়ের মানুষ। এমন পরিস্থিতিতে সেখানকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা। রবিবার (২২ জানুয়ারি) বিকালে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ এর একান্ত প্রচেষ্টায় ও কাজী ফার্ম লিমিটেড এর সহযোগিতায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সুইজগেট এলাকায় অদ্য শতাধিক বেদে সম্প্রদায়ের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া ও ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ । কম্বল বিতরণীতে আরো উপস্থিত ছিলেন, কাজী ফার্ম লিমিটেড এর ডিজিএম (প্রশাসন) নাজমুল আলম, ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসেন, কাজী ফার্ম লিমিটেড এর এডমিন ম্যানেজার সমিরন হালদার, স্টোর সিনিয়র অফিসার আশিকুজ্জামান, একাউন্স ম্যানেজার তরিকুল ইসলাম, সিনিয়র একাউন্টস ম্যানেজার মহিবুর রহমান প্রমুখ।

কম্বল পেয়ে বেদে সম্প্রদায়ের ইজ্জত আলী বলেন, কদিন ধরে হাড়কাঁপানো শীতের কষ্টের মধ্যে কম্বল পেয়ে আমাদের তাঁবুগুলিতে ঈদের আনন্দ আইনা দিচে। ছোট-বড় সব্বাই খুশি। বেদেবহরের বয়োজ্যেষ্ঠ সদস্য করিম মাঝি বলেন, ‘কদিন ধইরা শীতির ঠ্যালায় ঘুমাতে পারিনি বাজান। আইজ কম্বল মুড়ি দিয়ে আরাম কইরে অ্যাট্টা ঘুম দেব।

ভোলা সদর উপজেলার শহর থেকে প্রায় ৪/৫ কিলোমিটার দক্ষিণে শিবপুর ইউনিয়নের ভোলার খাল নামক স্থানে মেঘনা নদীতে ভাসমান নৌকায় বসবাস করছেন বেদে সম্প্রদায়ের চার শতাধিক নারী-পুরুষ ও শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি