• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ১৮ জেলে আটক,অবৈধ জাল”মাছ ও নৌকা জব্দ।

NEWS ROOM / ১৪৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে। ১৬ অক্টোবর সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ভোলা জেলা মৎস্য বিভাগের উদ্যোগে ভোলা জেলা মৎস্য কর্মকতা মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে বোরহানউদ্দিন,চরফ্যাশন ও সদর উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে চরফ্যাশনে ১৬ জন ও সদরে দুইজন রয়েছে। এসময় ৩২ কেজি ইলিশ মাছ, তিনটি নৌকা ও ৩২ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আটকৃতদের মধ্যে সদর উপজেলায় আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন,ভোলা সদরে আটক হওয়া দুইজনকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা অর্থদন্ড ও চরফ্যাশনে আটককৃত ১৬ জনের মধ্যে ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি ১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে। এছাড়া জব্দকৃত ৩২ মাছ অসহায়দের মধ্যে বিতরণ ও জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকতা। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান,উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,সামুদ্রিক মৎস্য কর্মকতা মিজানুর রহমান,চরফ্যাশন মৎস্য ও ভোলা সদর মৎস্য অধিদপ্তরের কর্মকতাবৃন্দ,নৌ পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। উল্লেখ্য যে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি