• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ আটক ৪, অস্ত্র উদ্ধার

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪




দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্য আটক করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরিসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ সোমবার (০৪ নভেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ে জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম। এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল আমিন (২১)।

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন বেলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও আটককৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি