• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন। ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন।

ভোলায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার, ৩ দিন পর ফের বাস চলাচল শুরু

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ,ভোলা:
ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে ধর্মঘটের ৩ দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৬ মে) দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে বাস শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় ২ ঘণ্টা আলোচনা শেষে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।
তবে টানা ৩ দিন পর ভোলা জেলা প্রশাসক আজাদ জাহানের মধ্যস্থতায় বাস ও সিএনজি চলাচল স্বাভাবিক হয়েছে,এতে করে জনমনে ফিরেছে স্বস্তি ফিরেছে।
সরজমিনে গিয়ে দেখা যায় আজ দুপুর নাগাদ বাস চলাচল শুরু হয়েছে।
এ ব্যাপারে শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা ধর্মঘটের ডাক দেই। তবে যাত্রীদের কথা বিবেচনা করে এবং জেলা প্রশাসনের মধ্যস্থতার কারণে বাস চলাচল স্বাভাবিক করেছি।
তারা বলেন, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুল হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।
ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,উভয়পক্ষকে ভোলার সাধারণ মানুষের কথা বিবেচনা করে শৃঙ্খলা বজায় রাখা নির্দেশনা প্রদান করা হয়েছে,এরপরেও যদি কেউ আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতে আনা হবে।
উল্লেখ্য যে,৪ মে রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ওই খবর ইলিশা,ভেদুরিয়া, বোরহানউদ্দিন,দৌলতখান,চরফ্যাশন,লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে ভোলার ৮টি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি