• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ঢাকের বাদ্য আর ভক্তির আবেশে মহাসপ্তমী,মণ্ডপে মণ্ডপে প্রার্থনা মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির

ভোলায় জুলাই বিপ্লবে শহীদ শাজাহানের নবজাতক সন্তানের পাশে দাড়ালেন জেলা প্রশাসক 

NEWS ROOM / ১৮২ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪




 

আশিকুর রহমান শান্ত 

ভোলা প্রতিনিধিঃ 

জুলাই আগস্ট বিপ্লবে নিহত শহীদ শাজাহান এর নবজাতক ছেলের জীবন গঠনে ও পড়ালেখা সহ যাতে এই শিশু আগামী দিনে একজন আদর্শীক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান।

শনিবার (২৮ডিসেম্বর) ভোলা সদরের একটি ক্লিনিকে সদ্য ভূপৃষ্ঠ হওয়া নবজাতকের সংবাদ পেয়েই শহীদ শাহজাহানের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য ছুটে গেলেন জেলা প্রশাসক। নবজাতক কে দেখতে গিয়ে জেলা প্রশাসক বলেন, শহীদ শাজাহানের আগত সন্তানের কথা চিন্তা না করে দেশ ও জাতির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি তার ছেলের মুখ দেখে যেতে না পারলেও দেশের সকল জনগণ আজ তার এই নবজাতক সন্তানের মুখ দেখে শাজাহানের আত্মত্যাগকে স্মরণ করছে। তাই তার সন্তান ও পরিবারের পাশে ভোলার জেলা প্রশাসন তথা সরকার সর্বদাই আছে এবং থাকবে। এসময় তিনি নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন এবং তার মা ও শিশুটির জন্য শীতের পোশাক, ফল, মিষ্টি ও নগদ অর্থ প্রদান করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।  শিশুটির জন্ম ও মায়ের চিকিৎসার সকল খরচের দায়িত্ব জেলা প্রশাসক গ্রহণ করেন।

তিনি আন্তরিকতার সাথে শহীদ শাজাহান এর মা বিবি আয়শা সহ পরিবারের সকলের খোঁজ খবর নেন এবং তাদের ভালোমন্দ সবসময় জেলা প্রশাসক কে জানানোর জন্য অনুরোধ করেন। এ বিষয়ে শহীদ শাজাহানের স্ত্রী ও শিশুটির মা ফাতেহা (২০) কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী শাজাহান দেশের জন্য লড়াই করতে গিয়ে নিজের অনাগত সন্তানের মুখ না দেখেই দুনিয়া থেকে চলে গেছে। তাই আমার ছেলের ভবিষ্যৎ গড়ে দেয়ার দায়িত্ব সরকারের। কারন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোল তথা গণঅভ্যূত্থান-২০২৪ চলাকালে গত ১৬ জুলাই ঢাকার সাইন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমার স্বামী শাজাহান।

উল্লেখ্য ভোলা জেলার দৌলতখান উপজেলার ধলিনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ইমান আলীর ছেলে শাজাহান ছিলেন ঢাকার বলাকা টাওয়ারের সামনের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মারা যাওয়ার সময় তার স্ত্রী ফাতেহা প্রায় ৪ মাসের অন্তঃসত্বা ছিলেন এবং মেডিক্যাল রিপোর্টে ছেলে সন্তান আসার খবর শুনে অনাগত ছেলের নাম ওমর ফারুক রাখার জন্য তার স্ত্রীকে বলে গিয়েছেন বলে জানান তার স্ত্রী। বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভোলার সমন্বয়ক আরিফ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় শিশুটিকে জেলা প্রশাসক পরিদর্শন করার সময় আরোও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত এনডিসি যায়েদ হোছাইন এবং সমন্বয়ক আব্দুর রাহিম সহ বেশ কয়েকজন সমন্বয়ক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি