• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ভোলায় খেলাফত মজলিসের উদ্দ্যেগে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ

NEWS ROOM / ১৫২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা।।

খেলাফত মজলিস ভোলা পৌর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাউল, ডাল, তেল সহ নিত্য পণ্যের লাগামহীন মূল বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও সমাবেশ এর আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মাহে রমজান কে স্বাগত জানিয়ে আছর বাদ শহরের বোডিং মসজিদের সামনে হতে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোলা পৌর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি মাওঃ আবূ জাফর আব্দুল্লাহ। খেলাফত মজলিস ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মাও:ৎমোঃ শিব্বির আহমেদ ওসমানী। খেলাফত মজলিস ভোলা পৌর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ছাবেদ হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ভোলা সদর উপজেলার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুল কাদের,‌ ভোলা সদর উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওঃ মোঃ ইসমাইল হোসেন জাবেদ, শহর ছাত্র মজলিসের সভাপতি মোঃ নাইম হোসেন সহ আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, যেখানে গোটা পৃথিবীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নৃত্য পণ্যের দাম কমানো হয়। অথচ বাংলাদেশে তার পুরোপুরি উল্টো চিত্র, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় রমজান মাস এলেই বাংলাদেশে চাল, ডাল, তেল সহ সকল প্রকার নিত্য পণ্যের দাম বৃদ্ধি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে অন্যের কৃত্রিম সংকট তৈরি করে। এই কৃত্রিম সংকট তৈরি করে প্রতিটি পণ্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধি করে যা অত্যন্ত নেককারজনক কাজ। আমরা আশা করব সরকার অতি দ্রুত রমজান মাস উপলক্ষে এই কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতর নিয়ে আসবেন।

তারা আরো বলেন, রহমত মাগফিরাত নাজাত এর পয়গাম নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান ২০২৩ এ জন্য ভোলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান দিনের বেলায় সব ধরনের হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য। অশ্লীল বেহায়াপনা পরিত্যাগ করতে হবে খাবারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না মিত ব্যয়ী হতে হবে গরিব মানুষদের প্রতি দরদী হতে হবে এবং হজের জন্য যে নির্ধারিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সেই খরচ কমাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি