• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র-বোমাসহ আটক-২

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২ টি হাতবোমা সহ ২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (১ ডিসেম্বর) ভোররাতের দিকে সদরের ইলিশ ও চরসামাইয়া ও পশ্চিম ইলিশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসেন সিয়াম।অভিযানে আটকৃতদের থেকে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে:রিফাত হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসী কে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি