• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলায় আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত করলেন আন্দালিব পার্থ

NEWS ROOM / ১৪১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ভোলা:

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস বর্বরোচিত গনহত্যায় শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট স্থগিত করলেন,বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে ভোলা সরকারি কলেজ চত্বরে আনুষ্টিত উদ্ভোধনী অনুষ্ঠানে এ টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করেন।

তিনি বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের নৃশংস গনহত্যায় বিশ্ব মূসলিম বিবেক আজ ব্যাথিত ও দুঃখিত। আমি অনেক আগেই সময় দিয়েছিলাম। পূর্বের ঘোষনা অনুযায়ী আজকে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন হওয়ার কথা ছিলো। কিন্তু দুরভাগ্যক্রমে তা আসলেই সম্ভব হচ্ছেনা। আমি টুর্নামেন্ট আয়োজনের কর্তৃপক্ষকে বলেছিলাম অন্ততঃ ফিলিস্তিনিদের জন্য আজকের এই টুর্নামেন্ট স্থগিত করা হোক।

এখানে থেকে শহীদ ফিলিস্তিনিদের জন্য দোয়া করা ছাড়া আমরা তো আর কিছুই করতে পারিনা। আমরা যার যার জায়গা থেকে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তা আলা যেনো পৃথিবীর সকল মুসলমানদের জন্য শান্তি নিয়ে আসেন।

 

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আয়োজকদের উদ্দেশ্যে বলেন, যখন বিশ্ব শান্ত হবে তখন একটি ভালো পরিবেশে

ভালোভাবে করতে পারেন তার জন্য আমি আপনাদের পাশে থাকবো। তাই ফিলিস্তিনে সকল মূসলিম শহীদদের স্মরনে তাদের সম্মানে আজকের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত ঘোষনা করলাম।

বাংলাদেশ ছাত্র সমাজ ভোলা জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নুরনবী, এ্যাড. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বাশার বুলবুল, জেলা যুব সংহতির আহবায়ক নূরে আলম ছিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা ছাত্র সমাজের আহবায়ক মানষ ঘোষ শান্ত, ছাত্র সমাজ ভোলা কলেজ শাখার সাবেক সভাপতি ট্রিমন, বর্তমান সভাপতি মোঃ কায়েস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি