• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি

ভোলায় অসহায়-দুঃস্থদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর ঈদ উপহার সামগ্রী বিতরণ

NEWS ROOM / ১১৫ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
অসহায় দুঃস্থদের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে মার্চ রবিবার বেলা সাড়ে ১২ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা এর আয়োজনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি ভোলার সাধারণ সম্পাদক মিশু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি ভোলার সভানেত্রী রোখসানা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোলা পুনাক আসন্ন ঈদকে সামনে রেখে সমাজের অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ সত্যি প্রশংসার দাবিদার।
এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা এর সদস্যগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি