• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় অবৈধ দোকান উচ্ছেদ করে পাবলিক টয়লেট ও ঘাটলা নির্মাণ জন্য স্মারক লিপি প্রদান 

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫




মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রকাশ।।

ভোলার চক বাজার ও কাঁচা বাজার, জেলার অধিকাংশ মানুষ এই বাজার থেকে বাজার করে আসছে, বিভিন্ন কার্গো ও ট্রলার দ্বারা খাল দিয়ে জেলার বাহির থেকে আনা হয় বাজারের কাঁচামাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই মালামাল গুলো শ্রমিক দ্বারা উঠা নামা করার জন্য পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয় ঘাটলা। কিন্তু পরবর্তীতে পৌরসভার মেয়র কর্তৃক এই ঘাটলার উপর নির্মাণ করা হয় অবৈধ দোকান, যার কারণে শ্রমিকরা আর নামাতে পারছেন না নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। এছাড়াও বাজারে পাবলিক টয়লেট না থাকায় বাজার করতে আসা সাধারণ মানুষ ব্যবসায়ী সহ শ্রমিকররা ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বে এই বাজারে একটি মাত্র পাবলিক টয়লেট ব্যবহার করে আসছিলো বাজার করতে আসা সাধারণ মানুষ। কিন্তু পৌরসভার মেয়র কর্তৃক পাবলিক টয়লেটিও ভেঙে নির্মাণ করা হয় বহুতল ভবন। যার কারণে বাজারে ব্যবসায়ী ও বাজার করতে আসা সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এইদিকে এই অবৈধ স্থাপনার জন্য বাজারে অগ্নিকাণ্ড ঘটলে খাল থেকে পানি ব্যবহার করতে না পারার কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান টা দিগুণ হয় বলে মনে করছেন ব্যবসায়ীরা।

তাইতো ভোগান্তিতে পরা সকল মানুষের পক্ষে এই সকল বিষয় গুলো সমাধানের লক্ষ্যে অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে পাবলিক টয়লেট নির্মাণ সহ ঘাটলা ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পৌরসভা বরাবর অনুলিপি জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।

৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক, পৌরসভার প্রশাসককে এই অনুলিপি জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ভোলা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে ভোলা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান বলেন, বিষয়টি তারা অবগত আছেন, অতি শীগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি