• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি।

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ও ৩ জনের কারাদণ্ড

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করায় অভিযান চালিয়ে বালুসহ ১টি ড্রেজার বলগেট (বালুবাহী)ও অবৈধ বেহুন্দিজাল জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,দফায় দফায় অভিযান পরিচালনা করলে ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন যাবত একটি মহল বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে ২৮ ডিসেম্বর শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী কর্মকতা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামানের নির্দেশে ভোলার তেঁতুলিয়া নদীতে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে কোস্টগার্ড,উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বালুবাহী বলগেট সহ ৪ জন কে আটক করে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩(তিন) মাসের কারাদন্ড এবং ০৩(তিন) জনকে ০১(এক) মাস করে কারাদণ্ড প্রদান করেন। একই সাথে জাটকা ও পোনা মাছ রক্ষায় আনুমানিক ৫০,০০০ (পঞ্চাশ) টাকা মূল্যের ০১ (একটি) ১০০০ মিটারের অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ জামান বলেন,অবৈধভাবে বালি উত্তোলন করায় এ পর্যন্ত গত এক মাসে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে,তারপরেও তারা আইন অমান্য করে বালি উত্তোলন করায় ৩ জনকে মোবাইল কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো কঠোরভাবে দমন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি