• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা। একজন প্রিয় অভিভাবককে হারাল পরিবার, না ফেরার দেশে অচ্যুতানন্দ চক্রবর্তী ভোলা-বরিশাল-লক্ষ্মীপুরের সীমানা নির্ধারণে নতুন আলোচনা,সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল

বোরহানউদ্দিনে ৫ জেলে আটক,নৌকা ও অবৈধ জাল জব্দ

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩




মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা।

ভোলা বোরহানউদ্দিনে অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করেছে মির্জাকালু নৌ-পুলিশের একটি টিম।
মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ি সুত্রে জানা যায়,৩ মে বুধবার সকাল সাড়ে ১০ টায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাসান নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন সুগিজ ঘাট এলাকার মেঘনা নদীতে সরকারী নির্দেশ অমান্য করে নৌকাযোগে নিষিদ্ধ বেহুদী জাল নিয়ে জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের সময় মোঃ শাহাবুদ্দিন ফরাজী (৪০) পিতা: মৃত- মোফাজ্জল হোসেন,মোঃ ইলিয়াস দালাল (৩৭),মোঃ রাসেল হাওলাদার (২৩),পিতা- মোঃ আনোয়ার হাওলাদার,মোঃ ইমন মিস্ত্রী (২২), পিতা- মোঃ নাসির মিস্ত্রী,মোঃ শাহিন (২০),পিতা-মোঃ নজুমল ইসলাম কে আটক করা হয়েছে।
আটককৃতরা বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
এসময় তাদের কাছ থেকে একটি ৬০ হাজার টাকা মূল্যের ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ১৪৪ বর্গমিটার বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
মির্জাকালু নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ রাকিব উদ্দিন ভুইয়া আজকের পত্রিকাকে জানান,অবৈধ বেহুন্দী জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের দায়ে বুধবার সকালে ৫ জনকে জাল ও নৌকা সহ আটক করা হয়েছে এবং মামলার মাধ্যমে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি