• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করল পুলিশ

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বোরহানউদ্দিন থানা পু‌লিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার পুলিশ কনস্টেবল হাসানুজ্জামান ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে ৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান,মোবাইল ফোন হারিয়ে গেলে ভুক্তভোগীরা বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করলে সেই জিডি মুলে ঢাকা,সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন থানার এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে আজ সকালে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
এদিকে মোবাইল ফোন হাতে পেয়ে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া এবং ফোন উদ্ধারকৃত পুলিশ সদস্য কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফোনে ফিরে পাওয়া ফোনের প্রকৃত মালিক গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি