• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়া

NEWS ROOM / ১৬৪ বার ভিউ
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫




বোরহানউদ্দিনে সাবেক মেয়র মিলন মিয়ার সহধর্মিণীর মৃত্যুবার্ষিকীতে দোয়

বিশেষ প্রতিনিধি, ভোলা প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোরহানউদ্দিন পৌর শাখার সভাপতি ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সহধর্মিণী মরহুমা মুক্তা মণি (ফাতেমা)–এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার আমতলাস্থ নিজ বাসভবনে মরহুমার পরিবারের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু, মরহুম মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর, ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওনসহ পরিবার-পরিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত ব্যক্তিরা বলেন, মরহুমা মুক্তা মণি ছিলেন একজন আদর্শবান স্ত্রী, মা এবং সমাজ সচেতন মানুষ। তিনি জীবদ্দশায় মানুষের কল্যাণে নিরবে কাজ করেছেন। তার স্মৃতি পরিবার ও এলাকাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে মুক্তা মণির বিদেহী রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, মুক্তা মণি ফাতেমা বেগম ২১ জুন ২০২৩ তারিখে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি